ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল জামালপুর সদরের ৫৫৮ শিক্ষার্থী

শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

এম আলমগীর, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে জামালপুর সদর উপজেলার ৫৫৮ জন শিক্ষার্থী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তাদের দাপ্তরিক কাজে প্রয়োজনের অতিরিক্ত মজুদ থেকে এই ট্যাবগুলো দেওয়া হয়। ১৬ মে দুপুরে সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।

পরে একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল, ৬০ জন শিক্ষার্থীর মাঝে দুই লাখ ৮৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ছয়টি জটিল রোগে আক্তান্ত ১৮ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে নয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল জামালপুর সদরের ৫৫৮ শিক্ষার্থী

আপডেট সময় ১০:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩