ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। বালিজুড়ি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ১৫ মে বেলা ১২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, বালিজুড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকতা শামীমা নাসরীন, রাইচ মিল মালিক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, মো. সেলিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বালিজুড়ি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকতা শামীমা নাসরীন জানান, এ বছর ১ হাজার ৩২৮ টন বোরো ধান এবং ৫ জন মিলারের মাধ্যমে ৮৬৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অ্যাপ ও লটারির মধ্যমে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন।

প্রতি কেজি ৩০ টাকায় ধান এবং ৪৪ টাকা কেজি চাল এর মূল্য দেওয়া হবে। উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩