ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ মে দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই বৃদ্ধা ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করতেন। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন।

ওই বৃদ্ধা কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় ধানুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ভুট্টা ক্ষেতের পাশে পড়ে ছিল। ৪ মে সকালে স্থানীয়রা তার মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পরে দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ ওই বৃদ্ধা মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩