ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ব্রাজিল সরকার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর স্কুলে এ ধরনের ‘ভয়াবহ’ হামলার লাগাম টেনে ধরার লক্ষ্যে এমন ঘোষণা দেওয়া হলো। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ডি সিলভার বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো বলেন, ওয়েবসাইটগুলোকে স্কুলের বিরুদ্ধে হামলা বা সহিংসতার প্রচার বা সমর্থন করে এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে হিংসাত্মকমূলক বিষয়বস্তু শেয়ার করা সকল ব্যবহারকারীর তথ্য পুলিশের কাছে পাঠাতে হবে এবং নতুন প্রোফাইল তৈরি করে সহিংসতামূলক বিষয়বস্তু শেয়ার করা ব্যবহারকারীদের নিষিদ্ধ করে তাদেরকে ব্লক করতে হবে।

গত বুধবার দক্ষিণ সান্তা ক্যাটারিনা রাজ্যে ব্লুমেনাউ শহরে একটি প্রি-স্কুলে এক ব্যক্তির কুঠার হামলায় চার শিশু নিহত হয়েছে। এদের বয়স ছিল চার থেকে সাত বছরের মধ্যে।

এ হত্যাকান্ড দক্ষিণ আমেরিকার এ দেশকে হতবাক করেছে। সেখানে সোমবার ও মঙ্গলবার আরো দু’টি স্কুলে হামলা চালানো হয়। তবে ওই দুই হামলায় কেউ হতাহত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প

ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ

আপডেট সময় ০৮:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩