ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাত মেলা অনুষ্ঠিত

জাকাত মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামালপুর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাত মেলা অনুষ্ঠিত হয়।

১০ এপ্রিল জামালপুর জেনারেল হাসপাতাল প্রশাসনিক ভবনে জাকাতমেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, রোগী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. তমিজুল ইসলাম।

সভার শুরুতেই সমিতির সহ-সভাপতি খন্দকার আব্দুল মতিন, আজীবন সদস্য খন্দকার হাফিজুর রহমান বাদশা ও সুকুমার চৌধূরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

জাকাত মেলায় এদিন নগদ ও প্রতিশ্রুতির অর্থ আসে অর্ধলক্ষাধিক টাকা। সমিতির সকল সদস্য নিজেদের এবং অন্যদের কাছ থেকে টাকা আদায়ে ভূমিকা রেখে সমিতির তহবিলকে সমৃদ্ধ করার জন্য সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। এক্ষেত্রে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বছর রোজার শুরুতেই জাকাত মেলার আয়োজন করার প্রস্তাব করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাত মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩