ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের মাসিক সভা

সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশে চলমান মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করার অঙ্গীকার নিয়ে ৯ এপ্রিল জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক (এইচআরডি) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এইচআরডি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নেটওয়ার্কের যুগ্ম-আহ্বায়ক মিনারা পারভীন, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন চন্দ্র সরকার, জ্যোৎস্না আক্তার, শরিফ উদ্দিন, বিজন কুমার প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন এইচআরডি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় গতমাসের জামালপুরের মানবাধিকার পরিস্থিতি উপস্থাপন করা হয়। দেখা যায় ধর্ষণের মাত্রা কমে আসলেও নারী ও শিশু নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সভায় জামালপুর ভোকেশনালের নবম শ্রেণির ছাত্রের ওপর অমানুষিক আচরণ করার বিষয়ে তীব্র প্রতিবাদ করা হয়। এছাড়া সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে যৌনপল্লীর নিবাসী ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলার মৃত্যু পরবর্তী দাফন, কাফন সম্পন্ন করায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অপরদিকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কলহে সংঘটিত ছোটখাটো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ মিমাংশার ক্ষেত্রে এইচআরডি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের মাসিক সভা

আপডেট সময় ০৮:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩