ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

১৩ মার্চ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ১৩ মার্চ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ সকালে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন ‘১৩ মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ’।

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক মো. আমির উদ্দিন, সাংবাদিক ও কবি সাযযাদ আনসারী, আলী আল বাকী চিনু, জিএসএম সাইদুর রহমান সাইদ, হাফিজুল ইসলাম সজল, আলী আল সাফি রিমু, আবু হানিফ ও নুর আলম খান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি আঁকাসহ জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ক, খ ও গ গ্রুপে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেন।

১৩ মার্চ বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ মার্চ ততকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) গৌরীপুর কাছারী মাঠে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) ওয়েলফেয়ার ফাউন্ডেশন চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১৩ মার্চ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস

আপডেট সময় ০৮:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩