ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

দ্রব্যমূল্য আজ আকাশছোঁয়া হয়ে গেছে: জাপা’র অতিরিক্ত মহাসচিব রেজাউল

বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব আইনজীবী মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব আইনজীবী মো. রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশছোঁয়া হয়ে গেছে, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। কোথায় গেল এত টাকা? আজ দেশের বাইরে বেগমপাড়া গড়ছে, ডলার নিয়েও এলসি পাওয়া যাচ্ছেনা।

১০ মার্চ সকালে শহরের সেতুলি বেম্বু গার্ডেনে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য সাধারণ মানুষ এই দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে বেছে নিয়েছে। আগামী দিনে জাতীয় পার্টি ৩০০ আসনেই এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দেন তিনি। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় পরিচিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী মনির আহমেদ, সিনিয়র যুগ্মসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপটন প্রমুখ।

এর আগে জামালপুর জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দের সাথে পরিচিত হোন অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

দ্রব্যমূল্য আজ আকাশছোঁয়া হয়ে গেছে: জাপা’র অতিরিক্ত মহাসচিব রেজাউল

আপডেট সময় ১০:২০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩