ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরে বিউটিফিকেশন প্রশিক্ষণ সম্পন্নকারী হিজড়ারা পেলেন সনদপত্র

প্রশিক্ষণ সম্পন্নকারী হিজড়াদের মাঝে সনদপত্র বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্নকারী হিজড়া ও ট্রান্সজেন্ডারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৪ মার্চ দুপুরে জেসিসিআইর মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী প্রমুখ।

বক্তারা বলেন, কষ্ট করে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণের মাধ্যমে যে যতটুকু শিখতে পেরেছো, সেই শিক্ষাটুকু কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৫ দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন হিজড়াকে সনদপত্র বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

জামালপুরে বিউটিফিকেশন প্রশিক্ষণ সম্পন্নকারী হিজড়ারা পেলেন সনদপত্র

আপডেট সময় ১০:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩