ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে দিনব্যাপী ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান।

সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সারোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪০টি প্রাণিসম্পদ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩