ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন

আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ উন্নয়ন সংঘ দলের হাতে তুলে দেন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে জামালপুরে ‘বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারি। খেলায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালসহ সংস্থার অন্যান্য কর্মী এবং টিটিসি ও ডিইএমইর প্রতিনিধিরা।

বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল। ছবি: বাংলারচিঠিডটকম

খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি, ট্রফি ও রানার্স আপ দলকে পাঁচ হাজার টাকা নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়।

জামালপুরে বিএমইটি চ্যাম্পিয়ন দলের সাথে উন্নয়ন সংঘের কর্মকর্তা, কর্মচারীগণ।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের হয়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নাজমুল হাসান ও অবসান। অতিরিক্ত খেলোয়ার হিসেবে ছিলেন আরজু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দলের হয়ে খেলেন ছানোয়ার হোসেন ও মাহমুদুল হাসান। খেলায় ২-১ রাউন্ডে জয় লাভ করে উন্নয়ন সংঘ দল।

উল্লেখ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ১৫ ফেব্রুয়ারি খেলাটি শুরু হয়।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উন্নয়ন সংঘ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৭:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩