ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

‘গোয়েন্দা বেলুন’ নিয়ে চীনের সাথে যোগাযোগ যুক্তরাষ্ট্রের : পেন্টাগন

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র চীনের কথিত গোয়েন্দা বেলুন নিয়ে বেইজিংয়ের সাথে যোগাযোগ করেছে।

মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেলিসা ডালটন রোববার চীনের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বেলুন নিয়ে পিআরসি’র সাথে যোগাযোগ করা হয়েছে। তবে কার সাথে যোগাযোগ হয়েছে কিংবা কি কথা হয়েছে সে সম্পর্কে ডালটন বিস্তারিত কিছু উল্লেখ করেন নি।

যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা বেলুন দেখা যাওয়ার কয়েকদিন পর মার্কিন বিমান বাহিনীর একজন যোদ্ধা ৪ ফেব্রুয়ারি পূর্ব উপকূলে এটিকে গুলি করে নামিয়ে আনে। এরপরই চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলতে চান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। কিন্তু অস্টিন চীনের দিক থেকে কোন সাড়া পান নি।

বৃহস্পতিবার চীন বলেছিল, বেলুন ভূপাতিত করার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারনে তারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন ও মারাত্মক ভুলের কারণে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার কোন পরিবেশ তৈরি হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

‘গোয়েন্দা বেলুন’ নিয়ে চীনের সাথে যোগাযোগ যুক্তরাষ্ট্রের : পেন্টাগন

আপডেট সময় ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩