ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে ডিসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার ছামির সাত্তারের সংবর্ধনা উপলক্ষে ব্যাপক আয়োজন

ব্যারিস্টার ছামির সাত্তারকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে পৌর শহর জুড়ে তোরণ স্থাপন করা হয়েছে। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জের কৃতী সন্তান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা সরকারি গণগ্রন্থাগারে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে ব্যারিস্টার ছামির সাত্তারকে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ব্যারিস্টার ছামির সাত্তারের নাগরিক সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার বিশিষ্টজনরা ব্যারিস্টার ছামির সাত্তারকে অভিনন্দন জানিয়ে ইতোমধ্যে পৌর শহর জুড়ে তোরণ স্থাপন করেছেন। দাওয়াত দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে।

এ উপলক্ষে বকশীগঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। দলমত নির্বিশেষে সবাই শুভেচ্ছা জানাবেন তরুণ এই আইনজীবীকে। কারণ তিনি বকশীগঞ্জকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই ঘরের সন্তান ক্লিন ইমেজের ব্যক্তিত্ব ও বিনয়ী ছামির সাত্তারের জন্য অপেক্ষায় রয়েছেন বকশীগঞ্জবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ডিসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার ছামির সাত্তারের সংবর্ধনা উপলক্ষে ব্যাপক আয়োজন

আপডেট সময় ০৯:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩