ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

পাকিস্তানে ২২ কোটি লোক অন্ধকারে

বাংলারচিঠিডটকম ডেস্ক : পাকিস্তানে বড় ধরনের বিদ্যূৎ বিপর্যয়ের ফলে দেশটির ২২ কোটির ও বেশি মানুষ অন্ধকারে রয়েছে। ২৩ জানুয়ারি সে দেশের মেগাসিটি করাচি ও লাহোরে এই বিপর্যয় ঘটে।

পাকিস্তানের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অত্যন্ত জটিল। গ্রিডের একটি বিভাগে সমস্যা দেখা দিলে সারা দেশে বিদ্যূৎ বিচ্ছিন্ন হতে পড়ে।

আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঘণ্টাব্যাপী বিদ্যুতের বিভ্রাট দেখা দেয়। গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের বিপর্যয় দেখা দিল। খবর এএফপি’র।

জ্বালানি মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে সকালে জাতীয় গ্রিডে সিস্টেম ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার ফলে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।’

রাজধানী ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারের কিছু অংশে সীমিত বিদ্যুৎ পুনরুদ্ধারসহ মেরামতের কাজ চলছে।

দেড় কোটির বেশি জনসংখ্যা অধ্যূষিত বন্দর নগরী করাচি ও এক কোটির বেশি জনসংখ্যা লাহোর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ট্রান্সমিশন সিস্টেমে ত্রুটির কারণে ২০২১ সালের জানুয়ারিতে অনুরূপ এক বিপর্যয়ে সমগ্র দেশকে অন্ধকারে নিমজ্জিত ছিল।

দুর্বল অর্থনীতি, অব্যবস্থাপনা এবং মজুদ সুবিধার অভাবসহ বিভিন্ন কারণে পাকিস্তানে দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে।

হাসপাতালগুলো বেশিরভাগই জেনারেটর সাহায্যে চালু রাখা করা এবং স্কুলগুলোর শ্রেণি কক্ষ গরম রাখার জন্য গ্যাস ব্যবহৃত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

পাকিস্তানে ২২ কোটি লোক অন্ধকারে

আপডেট সময় ০৩:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩