ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

জামালপুরে এপির উদ্যোগে স্বাস্থ্য উপকরণ বিতরণ

জামালপুর এপির উদ্যোগে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আগামী ৫ বছরের মধ্যে কর্মএলাকায় মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা অর্জন, দারিদ্র বিমোচন, বাল্যবিয়ে নিরোধসহ সকল প্রকার বৈষ্যমমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। ৪ জানুয়ারি বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর, জুগিরঘোপা নগর উন্নয়ন কমিটির সভাপতি আনিছুর রহমান, সদস্য রবিউল আলম সুমন, মুখলেছুর রহমান, ১২ নং ওয়ার্ডের বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার, সদস্য নূরশাহ আলম, উন্নয়ন সংঘ এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ, স্বেচ্ছাসেবক আব্দুল মজিদ, ইসরাত জাহান ও লাকী আক্তার।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন এপির আওতায় ৫২৫ জন গর্ভবতী, প্রসূতি মা ও প্রতিবন্ধীদের মাঝে হাতধোয়া সামগ্রী হিসেবে প্রতিজনকে একটি করে বালতি, গামলা ও মগ দেওয়া হয়। ৬৪১টি পরিবারের মাঝে (৫টি করে প্রতিটি পরিবারে) ৩ হাজার ২০৫টি গায়েমাখা সাবান দেওয়া হয়। এছাড়া কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫২৬ জন্য কিশোরীর মাঝে এক বছর ব্যবহারের জন্য ৬ হাজার ৩০৮টি স্যানেটারি ন্যাপকিন প্যাকেট অর্থাৎ ৫০ হাজার ৪৬৪টি (প্রতিটি কিশোরীকে ৯৬টি) বিতরণ করা হয়।

জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে এবং সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে লক্ষভূক্ত উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশনের সমতা প্রকল্পের সহায়তায় জামালপুর এরিয়া প্রোগাম স্বাস্থ্য উপকরণ বিতরণ করে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে এপির উদ্যোগে স্বাস্থ্য উপকরণ বিতরণ

আপডেট সময় ০৬:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩