ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

অনূর্ধ্ব-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় নতুন কুঁড়ি মার্শাল স্কুলের তানভী’র ব্রোঞ্জ পদক জয়

ব্রোঞ্জ পদক গ্রহণ করে আফরা জাহান তানভী।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিজয় দিবস অনূর্ধ্ব-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় শিশু (৮-১০) মাইনাস ৩৫ কেজি কুমিতে ক্যাটাগরিতে জামালপুরের নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুলের আফরা জাহান তানভী ব্রোঞ্জ পদক জয় করেছে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ‘ভিএনসিসি’ কারাতে ক্লাবের সহযোগিতায় ৩১ ডিসেম্বর রাজধানী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান (মিকু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন।

বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক আতিক মোর্শেদ ও জামালপুর শাখার পরিচালক সাংবাদিক শোয়েব হোসেনের সাথে ব্রোঞ্জ জয়ী তানভী।ছবি: বাংলারচিঠিডটকম

আফরা জাহান তানভী জামালপুর নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুলের কারাতে প্রশিক্ষণার্থী। বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নতুন কুঁড়ি রেসিডেনশিয়াল স্কুল ২০২২ সালের জুনে বিভিন্ন বয়সের শিশু ও কিশোর-কিশোরীদের কারাতে প্রশিক্ষণের লক্ষ্যে নতুন কুঁড়ি মার্শাল আর্ট স্কুল চালু করে। স্কুলটির কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশন জামালপুর শাখার পরিচালক সাংবাদিক শোয়েব হোসেন।

উল্লেখ্য জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান আতিক মোর্শেদ বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের বিজয় দিবস অনূর্ধ্ব-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ মার্শাল আর্ট ফাউন্ডেশন ৩ স্বর্ণ, রৌপ্য ১ ও ২ টি ব্রোঞ্জ পদক লাভ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

অনূর্ধ্ব-১৮ নারী কারাতে প্রতিযোগিতায় নতুন কুঁড়ি মার্শাল স্কুলের তানভী’র ব্রোঞ্জ পদক জয়

আপডেট সময় ০৮:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২