ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তাইওয়ানের পূর্ব উপকূলে ১৫ ডিসেম্বর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূতহয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।

এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।’

‘দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।’

তাইপেতে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্প গুলোর চেয়ে কম ছিল।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০২:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২