ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।ছবি:বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির সূর্য্য সন্তানদের স্মরণে জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর ১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

এসময় শ্রদ্ধা জানাতে জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশীদ রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর তালিকা সরকারিভাবে দ্রুত প্রকাশের দাবি জানান।

এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২