ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে যাতে তারা কিয়েভ অভিমুখে আসা ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে পারে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এ খবর জানিয়েছে। খবর এএফপি’র।

মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমস এবং সিএনএন’কে জানান, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সপ্তাহের প্রথম দিকে তা মোতায়েনের ঘোষণা দিতে পারেন।

রাশিয়ার ব্যাপক আগ্রাসন চলাকালে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু মস্কো স্থলভাগে ক্রমবর্ধমান ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদেরকে কিয়েভের বিদ্যুত কেন্দ্রের ওপর হামলা জোরদার করতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিয়েভ বারবার অন্যান্য দেশকে বিশেষকরে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য জোরালো অনুরোধ জানায়।

মার্কিন সামরিক বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে তাদের দেশের ‘সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করে। আর এ ব্যবস্থা একটি রাডার, একটি কন্ট্রোল স্টেশন, পাওয়ার জেনারেটিং সরঞ্জাম এবং আটটি লাঞ্চারসহ একাধিক অংশ নিয়ে গঠিত।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি ব্যাটারি প্রস্তুত করার ক্ষেত্রে অনেক কর্মী লাগলেও যুদ্ধে এটি পরিচালনার জন্য মাত্র তিনজনের প্রয়োজন হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৮:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২