ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে আগুনে পুড়ল ৪ ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি ১২ লাখ টাকা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি দোকান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ ডিসেম্বর বিকালে সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাটে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা তুহিনুল হক জানান, দাসের হাটের হাসান মিয়ার বিকাশ ও কম্পিউটারের দোকানের ভেতর থেকে আগুনের সূত্র হয়। ওই দোকান থেকে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন সার ও কীটিনাশক ব্যবসায়ী আমির হোসেন, ফার্মেসী মালিক মওলানা নূরুল ইসলাম নূরনবী, বিকাশ ও কম্পিউটার দোকান মালিক হাসান মিয়া ও মুদি দোকান মালিক আলম মিয়া।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে আগুনে পুড়ল ৪ ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি ১২ লাখ টাকা

আপডেট সময় ০৯:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২