ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট লঞ্চার কিনবে এস্তোনিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ছয়টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) কিনতে সম্মত হয়েছে এস্তোনিয়া। ৩ ডিসেম্বর রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিনিয়োগ সংস্থা এ কথা জানায়।

এটি হবে এস্তোনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ক্রয়। খবর এএফপি’র।

বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়ার ন্যায় রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে।

ইউক্রেনে দেয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমগুলিকে ব্যাপকভাবে এর অস্ত্রাগারের অন্যতম কার্যকরী হাতিয়ার হিসেবে দেখা হয়।

এস্তোনিয়ান সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টস (ইসিডিআই)-এর এক বিবৃতিতে জানিয়েছে, মহাপরিচালক ম্যাগনাস-ভালদেমার সার শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার সাথে দেশের পরোক্ষ অস্ত্র সক্ষমতা বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

কতগুলো রকেটের অর্ডার দেওয়া হয়েছিল সে সম্পর্কে ইসিডিআই বিশদ বিবরণ দেয়নি। তবে ক্রয়কৃত রকেটগুলো ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে জানানো হয়েছে। চুক্তিকৃত অস্ত্রের প্রথম ডেলিভারি দেয়া হবে ২০২৪ সালে ।

লিথুয়ানিয়া গত মাসে বলেছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪৯৫ মিলিয়ন ডলারের আটটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট কিনবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যুক্তরাষ্ট্র থেকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট লঞ্চার কিনবে এস্তোনিয়া

আপডেট সময় ১০:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২