ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে একটি নতুন সমীক্ষায় বলা হয়, দেশটিতে বন্দুক হামলায় গত ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে।

১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় প্রায় ১১ লাখ ১০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ পুরুষ।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি ওপেন-অ্যাক্সেস মেডিকেল জার্নাল জেএএমএ নেটওয়ার্ক ওপেনে সম্প্রতি প্রকাশিত সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়।

অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে মৃত্যু হার কমে প্রতি ১ লাখ মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ১০ জন।

২০১০ সালে এই হার আবার বাড়তে শুরু করে। অবশেষে ৪৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে প্রতি ১ লাখে আগ্নেয়াস্ত্রে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৪.৭ জন।

সমীক্ষায় দেখা যায়, জাতিগত বৈষম্যের কারণে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর হার বেড়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩০ বছরে ১০ লাখের বেশি লোকের মৃত্যু

আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২