ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা জেএসডির নতুন কমিটি গঠিত

জামালপুর জেলা জেএসডির সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় জেএসডির সাধারণ সম্পাদক আইনজীবী সানোয়ার হোসেন তালুকদার।ছবি: মঞ্জুরুল হক

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করেন জেএসডি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো.আমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজের সঞ্চালনায় সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আব্দুর রব। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় জেএসডির সাধারণ সম্পাদক আইনজীবী সানোয়ার হোসেন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ বেলায়েত হোসেন, জেএসডি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় জেএসডি নেতা হাফিজুর রহমান মাষ্টার, দেওয়ান আব্দুল মালেক, এম এ খালেক, কবি আশরাফ আলী, জেএসডি ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সম্মেলনে বক্তারা, মুক্তিযুদ্ধের আকাঙ্খা ভিত্তিক সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার সমাজ এবং রাষ্ট্র নির্মাণে জেএসডি ৫০ বছর যাবৎ কাজ করে যাওয়ার কথা বলেন। এ ছাড়া ময়মনসিংহসহ দেশে ৯টি প্রদেশ শ্রম, কর্ম পেশার জনগণের ক্ষমতা অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে অংশীদারিত্বের রাজনীতির জন্য সংসদের উচ্চ কক্ষে সকল শ্রেণি, পেশা ও কর্মের মানুষের প্রতিনিধিত্ব যুক্ত করে ফেডারেল রাষ্ট্র গঠনে জেএসডির ১০ দফা ও সিরাজুল আলম খানের ১৪ দফা কর্ম সুচির মধ্য দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান জেএসডি’র নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মো. আমির উদ্দিনকে জামালপুর জেলা জেএসডি’র সভাপতি ও আইনজীবী তাজ উদ্দিন সবুজকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে কবি আশরাফ আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সুফি দেওয়ান মালেককে যুগ্ম-সম্পাদক, অধ্যাপিকা রেহেনা হোসনা মনি ও হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুর জেলা জেএসডির নতুন কমিটি গঠিত

আপডেট সময় ০৭:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২