ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

‘ক্রিমিয়ায়’ ইরানের সেনারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করছে : হোয়াইট হাউস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় ইরানের সেনারা তেহরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা চালাতে মস্কো বাহিনীকে সাহায্য করছে। ২০ অক্টোবর হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ার মাটিতে রয়েছে এবং তারা ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তা করছে।’

কিরবি বলেন, ক্রিমিয়ায় থাকা ইরানের নাগরিকরা হলেন প্রশিক্ষক এবং তারা কর্মীদের প্রযুক্তিগত সহযোগিতা করছেন। এক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে রুশরা ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

তিনি বলেন, ‘বর্তমানে তেহরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় সরাসরি জড়িয়ে পড়েছে। হামলায় ইরানের বিভিন্ন অস্ত্র ব্যবহার করায় ইউক্রেনের অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কিরবি আরো বলেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এ সব অস্ত্র ব্যবহার করায় রাশিয়া ও ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর আমরা যুক্তরাষ্ট্রের সার্বিক নিষেধাজ্ঞা অব্যাহতভাবে জোরদার করছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

‘ক্রিমিয়ায়’ ইরানের সেনারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করছে : হোয়াইট হাউস

আপডেট সময় ০৭:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২