ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

২১ অক্টোবর শুরু হচ্ছে আন্তঃজেলা অ-১৫ কারাতে প্রতিযোগিতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং রূপায়ন সিটির পৃষ্ঠাপোষকতায় ২১ অক্টোবর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে শুরু হচ্ছে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ আন্ত:জেলা নারী কারাতে প্রতিযোগিতা।

২১ অক্টোবর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো: মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপায়ন গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব:) পি জে উল্লাহ পিএসসি, বিএন ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান।

প্রতিযোগিতা উপলক্ষে ২০ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধরা হয়।

প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশের ১৯টি জেলার মোট ১৫২ জন নারী কারাতেকা অংশগ্রহন করবে। প্রতিটি ক্যাটাগরিতেই একটি স্বর্ন, একটি রৌপ্য ও দুটি করে ব্রোঞ্জ পদক দেয়া হবে। এছাড়া দলগত ভাবে দেওয়া হবে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি।

আগামী ২২ অক্টোবর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন রূপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

২১ অক্টোবর শুরু হচ্ছে আন্তঃজেলা অ-১৫ কারাতে প্রতিযোগিতা

আপডেট সময় ০৮:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২