ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন হারুন, শিলা সরোয়ার

শিলা সরোয়ার ও হারুন অর রশীদ হারুন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ও খণ্ডিত ইসলামপুর নিয়ে ১ নং ওয়ার্ডে বকশীগঞ্জের বাট্টাজোর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিলা সরোয়ার হরিণ প্রতীক নিয়ে ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফরোজী আজাদ তানিয়া বই প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

অপর দিকে দেওয়ানগঞ্জের সদস্য পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন।

১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদে সভাকক্ষে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে ১ নং ওয়ার্ডে পুরুষ প্রার্থী তিনজন আসলাম হোসেন (তালা), হারুন অর রশিদ হারুন (টিউবওয়েল) ও লুৎফর রহমান (হাতী) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হারুন অর রশীদ হারুন টিউবওয়েল প্রতীক নিয়ে ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী লুৎফর রহমান ৪০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দেওয়ানগঞ্জ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতীতে ভোট গ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন হারুন, শিলা সরোয়ার

আপডেট সময় ০১:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২