ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির অবহিতকরণ সভা ইসলামপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম।

১৬ মে ইসলামপুর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ। সভায় ধারণা পত্র উপস্থাপন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক মো. শামসুদ্দিন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

ধারণাপত্র উপস্থাপন করেন সিডস কর্মসূচি ব্যবস্থাপক মো. শামসুদ্দিন।ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জামালপুর জামাল আব্দুন নাসের বাবুল বলেন, উন্নয়ন সংঘের সিডস কর্মসূচিসহ অন্যান্য প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছে। কার্যক্রম প্রত্যেক ইউনিয়নে সম্প্রসারণ করার জন্য তিনি দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, উন্নয়ন সংঘের প্রতিটি কাজ সম্পর্কে আমরা জানি। প্রশাসনের সাথে সমন্বয় করে সিডসসহ প্রতিটি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। সিডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

আপডেট সময় ০৪:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪