ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুর সদরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যের জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৬ মে সকালে জামালপুর শহরের সিংহজানী খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি সদরের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

জামালপুর জেলা প্রশাসক ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. শফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আছাদুজ্জামান খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামসুন নাহার সুলতানা, জামালপুর জেলা মিল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস, পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা ইসরাত আহমেদ উপস্থিত ছিলেন।

এ বছর জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা বোরো সিদ্ধ চাল ১৭ হাজার ১১২ মেট্রিক টন এবং বোরো আতপ চাল ২৬৪ মেট্রিক টন। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৫ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৪ টাকা ধরা হয়েছে। এছাড়া জামালপুর সদরের বরাদ্দকৃত লক্ষ্যমাত্রা বোরো ধান ৩ হাজার ৪৩৩ মেট্রিক টন। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য হিসেবে প্রতি মন ধান এক হাজর ২৮০ টাকা ধরা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আছাদুজ্জামান খান এ প্রতিবেদককে জানান, জামালপুর সদরের ৯৩টি মিল মালিকদের সাথে ধান চাল ক্রয়ের চুক্তি হয়েছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুর সদরে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৮:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪