ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জে জয়নাল আবেদিন ও শিলা সারোয়ার বিজয়ী

জয়নাল আবেদিন ও শিলা সারোয়ার। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইভিএমে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সদস্য পদে জয়নাল আবেদিন (হাতি) প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনুজ্জামান শাহীন (নলকূপ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট।

এছাড়াও সংরক্ষিত সদস্য পদে শিলা সারোয়ার (হরিণ) প্রতীকে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানিয়া আফরোজ (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ ভোট।

এবারের জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে (বকশীগঞ্জ আসন) ৪ চার জন, সংরক্ষিত সদস্য পদে (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর একাংশ) ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান পদে আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জে জয়নাল আবেদিন ও শিলা সারোয়ার বিজয়ী

আপডেট সময় ০২:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২