ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

উত্তরাখন্ডে তুষারধসে ১০ পর্বতারোহীর প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার মাউন্ট দ্রোউপদী কা ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে কমপক্ষে ১০ জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যম ৪ অক্টোবর কর্মকর্তাদের বরাত দিয়ে একথা জানায়।

এনআইএম-এর প্রিন্সিপাল কর্নেল অমিত বিষ্ট জানান, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর ৩৪ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী ও সাতজন প্রশিক্ষকের একটি দল ফেরার সময় এক তুষারধসের কবলে পড়ে। তিনি জানান, “দশটি লাশ দেখা গেছে, তার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।”

উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়াল জানান, এখনও পর্যন্ত আটকে পড়াদের মধ্যে আটজনকে তাদের দলের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করেছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং এনআইএম-এর পর্বতারোহীদের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে ফোনে কথা বলেছেন এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ধামির সঙ্গেও কথা বলেন এবং পরিস্থিতির পর্যালোচনা করেন। তিনি বলেন, ভূমিধসে মূল্যবান প্রাণহানির জন্য তিনি গভীরভাবে মর্মাহত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

উত্তরাখন্ডে তুষারধসে ১০ পর্বতারোহীর প্রাণহানি

আপডেট সময় ০৯:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২