ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

সাউথ এশিয়া অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্যাডমিন্টন এশিয়ার আয়োজনে ভারতের আসামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন সাউথ এশিয়া (অনূর্ধ্ব-১৫,অনূর্ধ্ব-১৭) আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের এসএমএম সিফাত উল্লাহ (গালিব) এবং মুস্তাকিম হোসেন জুটি। ৩০ সেপ্টেম্বর ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে সিফাত- মুস্তাকিম জুটি স্বাগতিক ভারতের অভিনব-কুন্দিলিয়া প্রতীককে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নেপালের দুই শাটলার শাহিল ও কবির কেসিকে হারিয়ে ২৯ সেপ্টেম্বর ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের সিফাত ও মুস্তাকিম।

ব্যাডমিন্টন এশিয়ার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের শাটলাররা অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

সাউথ এশিয়া অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২