ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ বুমরাহর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর। পিঠের মারাত্মক ইনজুরিতে পড়েছেন বুমরাহ। স্ক্যান করাতে ব্যাঙ্গালুরুতে গিয়েছেন বুমরাহ।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। এমন ইনজুরির কারণে ‘ছয় মাস’ পর্যন্তও মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে।

পিটিআইকে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর না খেলার বিষয়টি নিশ্চিত। তার পিঠের ইনজুরি মারাত্মক। স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে, ছয় মাস মাঠের বাইরে থাকতে পারে সে।’

অফিসিয়াল ঘোষণায় বুমরাহ বাদ পড়লে, তার জায়গায় রিজার্ভ থেকে বিশ্বকাপের জন্য পেসার নিতে হবে ভারতকে। রিজার্ভ তালিকায় দুই পেসার আছে। তারা হলেন- মোহাম্মদ সামি এবং দীপক চাহার।

১৫ অক্টোবরের আগে আইসিসির অনুমতি ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তন করার সুযোগ থাকছে।

ইতোমধ্যে ইনজুরি থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে অক্ষর প্যাটেলকে দলে নিয়েছে জাদেজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল (পূর্ব ঘোষিত) : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ- অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋসভ পান্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও আর্শদ্বীপ সিং।

রিজার্ভ : মোহাম্মদ সামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ বুমরাহর

আপডেট সময় ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২