ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর দুপুরে শহরের বসাক মার্কেটের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁয় জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এ মতবিনিময় সভার আয়োজন করে।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সামিউল আউয়াল ডনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, ফোরামের উপদেষ্টা ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

এসময় জামালপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক মুকুল রানা, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সহ-সভাপতি সেলিনা বেগম, সাঈদ পারভেজ তুহিন, গাউসুল আজম শাহীন, মনিরা চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন লিটা, মঞ্জুরুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক নাজনীন আক্তার রুমি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজওনাল ম্যানেজার নার্গিস আক্তারসহ আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জামালপুর জেলার সরকারি হাসপাতালগুলোতে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা আউটডোরে রোগীদের আরও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আগত রোগীরা যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকেও হাসপাতাল কর্তৃপক্ষকের প্রতি সুদৃষ্টি কামনা করা হয় মতবিনিময় সভায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

আপডেট সময় ০৮:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২