ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

৯১ বছর বয়সে মারা গেলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন। তিনি ২০ শতকের শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম ছিলেন। খবর এএফপি’র।

রাশিয়ার বার্তা সংস্থা ৩০ আগস্ট তার মৃত্যুর কথা ঘোষণা করে। সংস্থাগুলো জানায়, ‘গুরুতর এবং দীর্ঘ অসুস্থতার পর’ মস্কোর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গর্বাচেভ মারা যান।

১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা গর্বাচেভ যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্কের বরফ গলাতে সহায়তা করেন এবং তিনি বেঁচে থাকা শেষ স্নায়ু যুদ্ধ নেতা ছিলেন।

তার সময় তিনি ছিলেন প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যতম। সোভিয়েত নেতা হিসেবে তার সংস্কার তার দেশকে রূপান্তরিত কওে এবং তিনি পূর্ব ইউরোপকে সোভিয়েত শাসনমুক্ত করার অনুমোদন দেন।

তিনি ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পান।

গত দুই দশকেরও বেশি সময় রাজনৈতিক আবহে কাটানো গর্বাচেভ ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর উত্তেজনা প্রশোমনে এবং এ বছরের গোড়ার দিকে মস্কো ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তেজনা হ্রাসে তিনি ক্রেমলিন ও হোয়াইট হাউসের প্রতি মাঝেমধ্যেই সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক বিভিন্ন সময়ে খারাপ গেলেও গর্বাচেভের মৃত্যুর পর রাশিয়ার এ নেতা তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রাশিয়ার বার্তা সংস্থাকে বলেন, ‘সকালে (পুতিন) তার পরিবার ও বন্ধুদের প্রতি শোক জানিয়ে টেলিগ্রাম বার্তা পাঠাবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

৯১ বছর বয়সে মারা গেলেন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ

আপডেট সময় ০৬:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২