ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের এক মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল স্বামীকে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ আগস্ট দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান ওই দণ্ড দেন।

এ সময় আল-আমিন আদালতে উপস্থিতত ছিলেন।

দণ্ড পাওয়া আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও ডিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী মিনারা বেগমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত পিতার কষ্টের সংসার থেকে যৌতুকের দাবি পূরণে অস্বীকার করলে আল-আমিন তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিনারা।

তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল একমাত্র আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার তৎকালিন এসআই রাজীব ভৌমিক। ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়।

পরবর্তীতে মামলার বাদী-ভুক্তভোগী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ শেষে ২২ আগস্ট এ রায় দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২