ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে হিজড়া সদস্যদের মাঝে উন্নয়ন সংঘের বিনাসুদে ঋণ বিতরণ

উন্নয়ন সংঘের উদ্যোগে হিজড়া সদস্যদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সমাজে সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের সবচেয়ে বৃহত্তম স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় হিজড়া সদস্যদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়।

২৩ আগস্ট উন্নয়ন সংঘের প্রধান কার্যালয়ে তৃতীয় পর্যায়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচারক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু মিয়া, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

জামালপুরে প্রকল্পের আওতায় ২৫০ জন হিজড়াকে তালিকাভুক্ত করা হয়েছে। এদিন ছয়জন সদস্যকে ক্ষুদ্র ব্যবসা, গবাদী প্রাণী পালনের ওপর ঋণ দেওয়া হয়। এ পর্যন্ত ৫৯ জনের মাঝে দেওয়া হলো। ঋণ দেওয়ার আগে বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল সদস্যকে ঋণের আওতায় আনা হবে। ঋণ প্রদানের লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন সংঘ নিবিড় পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ ও সহায়ক পরিদর্শন করবে। এর আগে যারা ঋণ নিয়েছেন তারা সঠিক কাজে টাকা খাটিয়ে লাভবান হচ্ছে এবং নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুরে হিজড়া সদস্যদের মাঝে উন্নয়ন সংঘের বিনাসুদে ঋণ বিতরণ

আপডেট সময় ০৯:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২