ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে জঘন্য মন্তব্যের জন্য নূপুর শর্মার নিন্দা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতের সুপ্রিম কোর্ট (এসসি) ১ জুলাই বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মাকে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে তার ভারতসহ সারা বিশ্বে ক্ষোভের জন্ম দেওয়া অবমাননাকর মন্তব্যের জন্য কঠোর সমালোচনা করেছে।

সারা দেশে তার বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদনের শুনানি কালে সুপ্রিম কোর্ট বলেছে, ‘যেভাবে তিনি সারাদেশে আবেগ উসকে দিয়েছেন… দেশে যা ঘটছে তার জন্য ইনি এককভাবে দায়ী। তার ‘পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিতর্কে কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

সুপ্রিম কোর্ট বলেছে, তার মন্তব্যে তার ‘একগুঁয়ে ও উদ্ধত চরিত্র’ প্রকাশ পেয়েছে এবং তার ‘লাগামহীন বক্তব্য সমগ্র দেশে আগুন ধরিয়ে দিয়েছে।’

আদালত উল্লেখ করেছে যে, ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরের দুর্ভাগ্যজনক ঘটনাও শর্মার বিরূপ মন্তব্যের জের। মঙ্গলবার সেখানে দুই যুবক এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে।

এই মাসের শুরুর দিকে একটি টিভি অনুষ্ঠানে বিতর্কের সময় নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য ভারত এবং কাতার, সৌদি আরব, কুয়েত, ইরানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় এবং নবী মুহাম্মাদ (সা.) সম্পর্কে নূপুর শর্মার মন্তব্যের জন্য তাদের প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে।

পরে, ক্ষমতাসীন বিজেপি হাইকমান্ড তার বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করে। দল দিল্লি বিজেপির মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, শুনানির সময় নূপুর শর্মার আইনজীবী বলেন, হুমকির কারণে তিনি আবেদনে তার নাম ব্যবহার করেননি। এসময় আদালত মন্তব্য করে যে, ‘তিনি হুমকির সম্মুখীন হয়েছেন না কি তিনি নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন’।

মিডিয়া রিপোর্টে বলা হয়, আদালত ‘সম-আচরণ’ এবং ‘কোন বৈষম্য নয়’ সংক্রান্ত নূপুর শর্মার যুক্তি খারিজ করে দেয়।

বিচারকদের উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ‘তবে আপনি যখন অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তখন তারা অবিলম্বে গ্রেপ্তার হয়, কিন্তু যখন এটি আপনার বিরুদ্ধে হয়, তখন কেউ আপনাকে স্পর্শ করার সাহস করে না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে জঘন্য মন্তব্যের জন্য নূপুর শর্মার নিন্দা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট

আপডেট সময় ০৯:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২