ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন নগরীতে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। নগরীর প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জপির সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ৯টা ৫মিনিটে (গ্রিনিচ মান সময় ০১০৫ টা) ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তাইপে’তে অবস্থান করা এএফপি’র এক প্রতিবেদক ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান এবং স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়।

এক যাত্রী জানান, এ ভূমিকম্পের সময় তাইপে মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাতের প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর ভূমিকম্প কেন্দ্রের প্রধান চেন কু-চাং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ভূমিকম্প আঘাত হানা এই এলাকায় ১৯৯০ সালের পর কেবলমাত্র দুইবার রিখটার স্কেলে ৬.০ মাত্রার ওপর এবং একবার ৬.০’র কাছাকাছি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।’

তিনি জানান, আবহাওয়া ব্যুরো আগামী দুই দিনের মধ্যে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ওপরে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।

দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে তাইওয়ানের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২