ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে নদী ভাঙ্গনে হুমকির মুখে সানন্দবাড়ী সেতু

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে নদী ভাঙ্গনে হুমকির মুখে সানন্দবাড়ী সেতু। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম নদ-নদীর পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়েছে তীব্র নদী ভাঙন।

দেওয়ানগঞ্জ-রাজিবপুর, রৌমারী, কুড়িগ্রাম সড়কের সানন্দবাড়ী সেতু সংলগ্ন এলাকায় জিঞ্জিরাম নদীর ভাঙনে প্রায় ৫’শ মিটার নদীর তীর সংক্ষণ বাঁধ, ১০-১২টি ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। চরম হুমকির মুখে পড়েছে জামালপুর ও কুড়িগ্রাম জেলার তিন উপজেলার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সানন্দবাড়ী সেতু।

সেতুটি উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন সানন্দবাড়ী হয়ে রাজিবপুর, রৌমারী, কুড়িগ্রাম জেলার সাথে সংযুক্ত এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক।

এলাকাবাসী জানান, দেওয়ানগঞ্জ-কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সড়ক ও সানন্দবাড়ী সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে থাকেন। সড়কটির প্রায় ৫’শ মিটার এলাকা জুড়ে আংশিক নদীতে বিলীন হওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারছেনা। এতে চরম দুর্ভোগে পড়েছে ৩ উপজেলার মানুষ। ভাঙন অব্যাহত থাকলে যে কোন সময় নদীতে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সানন্দবাড়ী সেতুটি। এতে তিন উপজেলার ১০ লক্ষাধিক মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

দেওয়ানগঞ্জ-মৌলভীরচর পাকা সড়কটিও ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের মুখে পড়েছে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার সংযোগ সড়ক। দুই উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি কুতুবেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে বিলীন হওয়ায় পথে। দ্রুত ব্যবস্থা না নিলে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ যে কোন সময় বন্ধ হবার আশঙ্কা করছেন স্থানীয়রা। চার উপজেলার মানুষের চলাচলের একমাত্র ভরসা গুরুত্বপূর্ণ সড়ক দুটি ও হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, নদী ভাঙ্গন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট দেওয়া হয়েছে, দ্রুতভাবে নদী ভাঙ্গন এলাকায় কাজ করার জন্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে নদী ভাঙ্গনে হুমকির মুখে সানন্দবাড়ী সেতু

আপডেট সময় ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২