ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে ৬ প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় শেষধাপে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা।

১৯ মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত ৮৩ ও সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এতে চেয়ারম্যান পদে চিনাডুলী ইউনিয়নের আব্দুস ছালাম (নৌকা), সাপধরী ইউনিয়নের জয়নাল আবেদীন বিএসসি (স্বতন্ত্র), পার্থশী ইউনিয়নের এরশাদ হোসেন (স্বতন্ত্র) ও বেলগাছা ইউনিয়নের শামসুল আলম ঘেরু (স্বতন্ত্র) প্রাথমিকভাবে মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার।

উপজেলা নির্বাচন অফিসার মো. মোক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়া প্রার্থীদের আগামী ৩দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার ও আপিল গ্রহণকারী কর্তৃপক্ষ ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর বরাবর আপিল করার সুযোগ রয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও আপিল করতে পারবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৬ মে প্রত্যাহার এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ইসলামপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ইসলামপুরে ৬ প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে অবৈধ ঘোষণা

আপডেট সময় ০৮:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২