ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

জামালপুরে স্বাস্থ্য দিবসে এপির আলোচনা সভা

জামালপুরে এপির উদ্যোগে স্বাস্থ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যের আলোকে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি)এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা। মুখ্য আলোচক ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

৭ এপ্রিল জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এফপিসি সমন্বয়কারী বিশ^জিৎ কুমার সাহা, উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। সভায় এপির আওতায় কর্মরত কর্মী , স্বেচ্ছাসেবক, গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সদস্যসহ শতাধীক প্রতিনিধি অংশ নেন।

আলোচনা সভার পূর্বে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত শোভাযাত্রায় উন্নয়ন সংঘের এপি, হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের কর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশে^র মতো বাংলাদেশেও চরম স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। কোভিড-১৯ থেকে শুরু করে হৃদরোগ, হাঁপানী, ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপসহ মারাত্মক ধরনের রোগব্যধির আগ্রাসনে গোটা মানবজাতি হুমকীর মুখে। বক্তারা শঙ্কার সাথে বলে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর অনেক নীচে নেমে গেছে। বর্তমানে জামালপুরের অধিকাংশ নলকূপে পানি উঠছে না। জলাশয়গুলো ভরাট করে ফেলায় অবাধ প্রবাহের পানিরও সঙ্কট ক্রমশই বাড়ছে। এছাড়া নির্বিচারে বৃক্ষনিধন, আবর্জনার অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবনতা বৃদ্ধির ফলে নানা ধরনের রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বাস্থ্য দিবসে এপির আলোচনা সভা

আপডেট সময় ০৭:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২