ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

নকলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা, দুই ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দুই ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ মার্চ রাতে উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রাব্বী (২০) স্থানীয় মোছারচড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও ওয়াসীম (১৮) একই এলাকার ফারুক হোসেনের ছেলে। দু’জনই নকলা উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন।

এদিকে ৩০ মার্চ নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ২৯ মার্চ রাতে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকে পাশের করাত কল থেকে লাকড়ি বোঝাই করা হচ্ছিল। এ সময় দুই আরোহীসহ দ্রুতবেগে আসা মোটরসাইকেল ট্রাকের সামনের অংশে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায় মোটরসাইকেলটি। আর ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাব্বী। অন্যদিকে আহত অপর আরোহী ওয়াসিমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তাররা উন্নত চিকিৎসার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ সকালে ওয়াসিম মারা যান।

এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি মুশফিকুর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

নকলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা, দুই ছাত্রলীগ কর্মীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২