ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

নকলায় রাত পোহালেই ভোট : কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

রাত পোহালেই শেরপুরের নকলায় দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচনি ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি। উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

২০ মে দুপুরে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জাম গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে শুধু ব্যালট পেপার ২১ মে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি, ভোট কক্ষ ৪৬৪টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬, মহিলা ভোটার ৯১ হাজার ২৩০জন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় রাত পোহালেই ভোট : কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

আপডেট সময় ০৯:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪