ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে জেলা পুলিশের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সকালে নকলা থানা পুলিশের আয়োজনে নকলা পাইলট স্কুল মাঠে নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে আয়োজিত নির্বাচনি ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।

সদর সার্কেল সাইদুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি দায়িত্বতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোসহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাসহ কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন।

এসময় নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাসেম মিয়াসহ জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিট হতে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় উপজেলা নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪