ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু করছে ইংল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক: ইংল্যান্ড চলতি সপ্তাহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে। ২০ মার্চ ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস) এ ঘোষণা দেয়।

করোনার সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেওয়া হবে।

এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারনে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে যা আমাদেরকে কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।’

এদিকে ওমিক্রন ধরনের কারণে ব্রিটেনজুড়ে আবারো সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন করোনায় আক্রান্ত হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ১৯ মার্চ বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারণে এটি দিচ্ছি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বিশ্বের যে কটি দেশে সবচেয়ে বেশি হয়েছে ব্রিটেন তার একটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু করছে ইংল্যান্ড

আপডেট সময় ০৭:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২