ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

মস্কোকে জেলেনস্কি : ‘এখনই আলোচনার সময়’

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার আবারো মস্কোর সাথে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, আগ্রাসনের পর ‘মস্কোর নিজস্ব ভুলের ক্ষতি হ্রাসে রাশিয়াকে একমাত্র সুযোগ’ দিয়েছে কিয়েভ।

আগের বিভিন্ন দফার মতো উভয় পক্ষ বর্তমানে আলোচনা চালিয়ে গেলেও তাদের আলোচনায় তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পর্যায়ে কোন আলোচনা গড়ায়নি।

ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের জন্য সুবিচার এবং ভূ-খ-গত অখ-তা পর্যালোচনার জন্য সাক্ষাত ও আলোচনার এখনই সময়।’

‘অন্যথায়, রাশিয়া যা হারাবে তা বিভিন্ন জেনারেশন পূরণ করতে পারবে না।’

জেলেনস্কি আরো বলেন, ইউক্রেন কর্তৃপক্ষ বন্দর নগরী মারিউপোল থেকে নয় হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। নগরীটি রাশিয়ার সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, নগরীর একটি নাট্যশালায় আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা এখনো জানা যায়নি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিভিন্ন মানবিক করিডোর দিয়ে দেশটির এক লাখ ৮০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি ও ভার্চুয়ালি কয়েক দফা আলোচনা হয়েছে।

সর্বশেষ চতুর্থ দফার আলোচনা সোমবার শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

মস্কোকে জেলেনস্কি : ‘এখনই আলোচনার সময়’

আপডেট সময় ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২