ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় আব্দুল আউয়াল বুলবুল (৪০) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি বুলবুলের এ মৃত্যু রহস্যজনক।

১৯ ফেব্রুয়ারি রাতে উপজেলা পৌর শহরের মধুরাদি এলাকার আবুল কাশেমের বাসার তিন তলার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বুলবুল ওই কক্ষে ভাড়া থাকতেন।

পরে ২০ ফেব্রুয়ারি ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বুলবুলের বাড়ি টাঙ্গাইল জেলার করটিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত শামছুল সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টের এপিআর ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন আব্দুল আউয়াল বুলবুল। প্রায় এক বছর যাবত উপজেলা সদরের সাতানী শ্রীবরদী মহল্লার আবুল কাশেমের বাড়ির তিন তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সে কারো ফোন রিসিভ করছিল না। পরে ঠিকাদারের লোকজন গিয়ে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়।

এ সময় অনেক ডাকাডাকি করার পরেও তার কোন সাড়াশব্দ না পাওয়া যাওয়ায় জানালা দিয়ে তার লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ সদস্যরা দরজা কেটে ভিতরে ঢুকে বুলবুলের লাশ উদ্ধার করে।

এপিআর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক অনিল বলেন, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বুলবুল সাহেবকে ফোনে না পেয়ে আমরা এসে দেখি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ওই প্রকৌশলীর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

শ্রীবরদীতে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৬:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২