ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

কানাডায় বিক্ষোভ দমনে ট্রুডোর জরুরি ক্ষমতা প্রয়োগ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটিতে ট্রাক চালকদের নেতৃত্বে চলমান বিক্ষোভ দমনে ১৪ ফেব্রুয়ারি জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন।

এদিকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ ১১ বিক্ষোভকারীকে আটক করেছে।

শান্তিপূর্ণ সময়ে কানাডার ইতিহাসে জরুরি ক্ষমতা প্রয়োগের ঘটনা বিরল। এর আগে ১৯৭০ সালের অক্টোবরে ট্রুডোর পিতা তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো জরুরি আইনের প্রয়োগ ঘটিয়েছিলেন। এবার দ্বিতীয় বারের মতো এ আইনের প্রয়োগ ঘটানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, অবরোধ ও দখলদারিত্ব অবসানে প্রাদেশিক ও আঞ্চলিক সক্ষমতা জোরদারে ফেডারেল সরকার জরুরি ক্ষমতা আইন প্রয়োগ করেছে।

তিনি বলেন, এ সময়ে সেনা মোতায়েন করা হবে না। কিন্তু অবরোধের অবসান, বিক্ষোভকারীদের অর্থায়ন নিষিদ্ধ এবং তদের গ্রেফতারে কর্তৃপক্ষ আরো ক্ষমতা পাবে।

ট্রুডো আরো বলেন, আমরা অবৈধ ও বিপদজনক কর্মকান্ড চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি না।

সহিংসতার হুমকি দীর্ঘায়িত হওয়ার মধ্যেই ফেডারেল পুলিশ বলছে, তারা রাইফেল, হ্যান্ডগান ও বেশকিছু গোলাবারুদসহ ১১ জনকে আটক করেছে।

উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় বেশকিছু দিন ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

কানাডায় বিক্ষোভ দমনে ট্রুডোর জরুরি ক্ষমতা প্রয়োগ

আপডেট সময় ০১:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২