ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে ব্রিটেনে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন বিমান বাহিনী ১০ ফেব্রুয়ারি এক ঘোষণায় বলেছে, ইউক্রেন নিয়ে ন্যাটো ব্লক ও রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নির্ধারিত ন্যাটো মহড়ায় যোগ দিতে বি-৫২ কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে দেশটি। এই বোমারু বিমানের একটি সেট ব্রিটেনে অবতরণ করেছে।

ইউরোপে মার্কিন বিমান বাহিনীর কমান্ড এক বিবৃতিতে বলেছে, নর্থ ডাকোটা-ভিত্তিক বিমান, সহায়তা সরঞ্জাম এবং বিমান সেনাদের নিয়ে লন্ডনের ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে ফেয়ারফোর্ডে রয়েল এয়ার ফোর্স বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

এই মহড়ায় কয়টি মার্কিন বিমান অংশ নেবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ পরিকল্পিত’ বোম্বার টাস্ক ফোর্স মিশনের লক্ষ্য হচ্ছে মিত্রদের মধ্যে ‘সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা এবং আন্ত:ক্রিয়াশীলতা’ জোরদার করা।

এতে বলা হয়, বোমারু বিমান মোতায়েন আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ন্যাটো মিত্র ও জোট অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে।

ওাশিয়া তার প্রতিবেশী পশ্চিমা-পন্থী ইউক্রেন আক্রমন করার পরিকল্পনা নিয়ে দেশটির সীমান্তে হাজার হাজার সৈন্য সমাবেশ করছে, এমন খবরের মধ্যে এই বোমারু বিমান মোতায়েন করা হলো।

এদিকে মার্কিন নৌবাহিনী ১০ ফেব্রুয়ারি বলেছে, তারা তাদের চারটি ডেস্ট্রয়ার গত মাসে ষষ্ঠ নৌবহরের অধীনে মহড়ায় অংশ নেওয়ার জন্য ভূমধ্যসাগরে মোতায়েন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে ব্রিটেনে

আপডেট সময় ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২