ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পেরেরা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকার অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভাকে পাঠানো এক ই-মেইলের মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানান অফ-স্পিনার দিলরুয়ান।

দেশের হয়ে ৪৩টি টেস্টে ১৬১ উইকেট ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৩০৩ রান, ১৩ ওয়ানডেতে ১৩ উইকেট ও ১৫২ রান এবং তিনটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট ও ১ রান করেছেন পেরেরা।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, শ্রীলংকা টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৩৯ বছর বয়সী ডান-হাতি ব্যাটার পেরেরা।

টেস্ট ক্রিকেটে শ্রীলংকার পক্ষে দ্রুত ৫০ ও ১০০ উইকেট নেয়ার নজিরও গড়েছেন পেরেরা। ১১ ও ২৫তম টেস্টে ঐ দু’টি মাইলফলক স্পর্শ করেন পেরেরা।

ব্যাট হাতেও লোয়ার-অর্ডারে বেশক’টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পেরেরা। এমনকি এক টেস্টে ১০ উইকেট ও হাফ-সেঞ্চুরি করার নজির আছে তার। সেটি ছিলো ২০১৬ সালে। ঘরের মাঠ গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান এবং বল হাতে দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ৬ উইকেট নিয়েছিলেন পেরেরা।

নিজের অবসর নিয়ে পেরেরা বলেন, ‘আমি আরও কিছু সময় ঘরোয়া ক্রিকেট খেলবো। তবে আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার এটিই সঠিক সময়।’

ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে ২২৪ ম্যাচে ৮০৮টি উইকেট নিয়েছেন পেরেরা।

২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন পেরেরা। আর ২০১৪ সালে প্রথম টেস্ট খেলেন তিনি। গেল বছরের জানুয়ারিতে গল-এ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন পেরেরা।

গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন পেরেরা। ২০১৮ সালের পর কোনো সীমিত ওভারের ম্যাচে খেলা হয়নি পেরেরার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পেরেরা

আপডেট সময় ০১:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২